Advertisement

সাতক্ষীরায় ট্রাকচাপায় ভ্যান আরোহী নিহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আবু রায়হান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আবু রায়হান পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি হ্যামকো কোম্পানির ডেলিভারি ভ্যানে করে মালামাল নিয়ে নলতার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষী ট্রাক চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%