AdvertisementAdvertisement

ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও এলাকায় নোনো নদীতে মাছ ধরতে নেমে আনারুল নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গণাগাছি খেসুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ওই ইউনিয়নেরই নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হাতে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নোনো নদীতে নামেন ওই বৃদ্ধ। মাছ ধরার এক পর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যান তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে উদ্ধারে তৎপর হন এবং সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

সংবাদ পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ। শোকাবহ এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%