নাটোর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিশিষ্টজনদের

নাটোর শহরের কানাইখালী এলাকায় আয়োজিত এক সেমিনারে বক্তারা জনগণের সঙ্গে কোনো ধরনের তামাশা না করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। শনিবার বিকেলে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ১১ দলীয় জোটের নাটোর জেলা শাখা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে তা হাজারো শহীদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করার শামিল হবে। দেশের মানুষ এ ধরনের অবহেলা কখনোই মেনে নেবে না। বর্তমান সরকারের প্রতি জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহ্দী। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি।

নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন এনসিপির জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ, জুলাই শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম এবং খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%