হাম ও উপসর্গে মৃত্যু ৮১৬ জন নতুন আক্রান্ত ৬৯১

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে।

বিজ্ঞাপন

শনিবার ২৫ জুলাই প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মৃত্যুর এই ধারাবাহিকতা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সময়ে সারাদেশে নতুন করে ৬৯১ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা গেছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২ জনে পৌঁছেছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬১৩ জনের শরীরে নতুন করে উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৫৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%