AdvertisementAdvertisement

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনি মিয়া প্রতিপক্ষের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পুঁটিমারী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নগর গ্রামের আনসার জোয়াদ্দার এবং মনি মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই মনি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার ছক কষা হয়। পথিমধ্যে পনিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির নিকট পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

Advertisement
বিজ্ঞাপন

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মনি মিয়ার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%