কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা বিজিবির মাধ্যমে প্রতিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে আটজন ব্যক্তিকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবির ভাষ্যমতে, শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা আটজন ব্যক্তিকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায়। অনুপ্রবেশকারী এই দলে দুইজন পুরুষ, চারজন নারী ও দুইজন ট্রান্সজেন্ডার সদস্য ছিলেন।

সীমান্ত টহলে থাকা বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করেন এবং অনুপ্রবেশকারীদের প্রবেশে কঠোর বাধা প্রদান করেন। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। এভাবে বিজিবির তৎপরতায় সীমান্ত দিয়ে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

0%
0%
0%
0%