ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ

ঝালকাঠি জেলায় হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষের মাঝে নারিকেল চারা ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দীন হায়দার। এ সময় বিশেষ অতিথি হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসক মোমিন উদ্দিন এবং বরিশাল বিভাগের সাবেক কমিশনার বিজন কান্তি সরকার উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগের সর্বত্র লাখ লাখ ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তারেক রহমানের এই বিশেষ কর্মসূচি সফল করতে বিভাগীয় ও জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%