নারায়ণগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা ও হর্ন জব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টি করা পাঁচটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন।

বিজ্ঞাপন

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর আওতায় অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় পাঁচটি যানবাহনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যানবাহনগুলো থেকে পাঁচটি অবৈধ হর্ন জব্দ করা হয়েছে।

জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া পরিবেশ দূষণকারী বিভিন্ন কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

0%
0%
0%
0%