AdvertisementAdvertisement

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

ভোলার তজুমদ্দিন উপজেলায় দীর্ঘদিনের অসুস্থতায় ভুগতে থাকা এক অস্বচ্ছল ইমামের চিকিৎসার সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি। মানবিক সহায়তার অংশ হিসেবে সোমবার ১৩ জুলাই উপজেলা সদর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী ইমামের হাতে এক লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

উপজেলার ফকিরের হাট জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. মানছুরের চিকিৎসার প্রয়োজনে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন।

Advertisement
বিজ্ঞাপন

বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নুর নবীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু, ভোলা জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেদসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা মো. মানছুরের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%