দেবীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে লম্পট গ্রেপ্তার বিক্ষোভ ও এলাকাবাসীর ক্ষোভ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট বৈরাগীপাড়া এলাকায় লটকন খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৈদ্যনাথ রায় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বৈদ্যনাথ ওই এলাকার রামচরণ রায়ের ছেলে। ঘটনার পর থেকে পলাতক থাকা অবস্থায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বোদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও ডিবির একটি যৌথ দল।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে লটকন দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্ত। দীর্ঘক্ষণ মেয়ের সন্ধান না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয় শিশুদের মাধ্যমে জানতে পারেন যে, শিশুটিকে বৈদ্যনাথের বাড়ির টয়লেটে আটকে রাখা হয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে শুক্রবার সকালে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

তদন্তে বেরিয়ে এসেছে যে, বৈদ্যনাথ গত এক সপ্তাহের ব্যবধানে একই কায়দায় প্রতিবেশীর দুই শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে নির্যাতনের অপচেষ্টা চালিয়েছেন। এর আগে গত ২ জুলাই তৃতীয় শ্রেণি পড়ুয়া আট বছর বয়সি অপর এক শিশুকে একইভাবে প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি করেছিলেন তিনি। ঘটনার সময় অন্য শিশুদের টাকার লোভ দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।

শুক্রবার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তৎপর হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা এবং নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%