AdvertisementAdvertisement

নারায়ণগঞ্জে তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার অন্তর্গত জামতলা এলাকা থেকে মোতালেব হোসেন (৬১) নামের এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে জামতলা সড়কের পাশ থেকে তোষকে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় সপরিবারে বসবাস করতেন এবং স্থানীয় বাজারে লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন। বুধবার রাত থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় স্বজনরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বুধবার রাতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন এবং শ্বাসরোধ করে হত্যার পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ার ভয়াবহ আলামতও পাওয়া গেছে।

এই নৃশংস ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%