সোনাইমুড়ীতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ ভুলুর বড় ভাইয়ের দাফন সম্পন্ন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী রফিক উল্ল্যাহ মিঞাকে। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর বড় ভাই। শনিবার রাতে ঢাকার শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম মীর্জানগর জামে মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মীর্জানগর গ্রামে অবস্থিত পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। শেষ বিদায় জানাতে এলাকার সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের প্রশাসক ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্যাহ আল বাকী, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না এবং সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মাণিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, সাংবাদিক সাইফুল্লাহ কামরুল, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আজাদ ভূঁইয়া, সহসভাপতি তাজুল ইসলাম মানিক ও মোজাম্মেল হোসেন কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

0%
0%
0%
0%