গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে এক কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে এক কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। এর ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে মাদক কারবারিদের ফেলে যাওয়া একটি বস্তা তল্লাশি করে ছয়টি স্বচ্ছ পলিপ্যাকে সংরক্ষিত অবস্থায় মোট এক কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

0%
0%
0%
0%