চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চৌধুরীহাট জামতলা এলাকায় বালু বোঝাই ট্রাকের চাপায় মো. জাবেদ (১৮) নামের এক তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জাবেদ বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাকালী এলাকার বাসিন্দা মো. সেলিমের দ্বিতীয় সন্তান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই জাবেদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষী ট্রাক চালককে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%