AdvertisementAdvertisement

কোম্পানীগঞ্জে চোরাচালানের ৭৫ লক্ষ টাকার মালামালসহ আটক ১, কাভার্ড ভ্যান ও নৌকা জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ ও ডিবি। শনিবার দিনগত রাত তিনটার দিকে গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চোরাচালানের সময় পণ্যবাহী কাভার্ড ভ্যান ও দুটি নৌকাসহ রুবেল মিয়া নামের ওই যুবককে আটক করা হয়। আটক রুবেল গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর গ্রামের সেলিম মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, চোরাকারবারিরা নৌকা থেকে কাভার্ড ভ্যানে ভারতীয় পণ্য লোড করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়েন রুবেল। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত দুটি নৌকা এবং পণ্য পরিবহনে নিয়োজিত একটি কাভার্ড ভ্যান।

Advertisement
বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৮০ বস্তা ভারতীয় জিরা, ২০০ কার্টুন কাবেরী মেহেদী ও ১৮ কার্টুন কিটকাট চকলেট। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছে পুলিশ।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের চোরাচালান রোধে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয়রা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%