AdvertisementAdvertisement

কুমিল্লায় রেস্তোরাঁয় ফেলে যাওয়া শিশুকে ৪ ঘণ্টা পর খুঁজে পেল পরিবার

কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড এলাকার জাইতুন রেস্তোরাঁয় প্রাতরাশ শেষে ভুলবশত শিশুসন্তানকে ফেলে যাওয়ার চার ঘণ্টার মাথায় স্বজনদের সন্ধান পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে এবং দুপুর সাড়ে বারোটার দিকে শিশুটির পরিবারের সদস্যরা রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকালের দিকে বিদেশি নাগরিক এক পরিবারের প্রায় ১৫ জন সদস্য দুটি গাড়িতে করে সেখানে আসেন। নাশতা করার সময় সবাই আনন্দঘন পরিবেশে গল্প-আড্ডায় মগ্ন ছিলেন। তবে রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তাড়াহুড়োর কারণে ভুলক্রমে তারা শিশুটিকে ভেতরে রেখেই গন্তব্যে রওনা হন।

Advertisement
বিজ্ঞাপন

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করলে জাইতুন কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে। স্বজনদের কাছে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

0%
0%
0%
0%