AdvertisementAdvertisement

ভোলার দৌলতখানে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে রহস্যের সৃষ্টি

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে আবু শাহাদ নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোসলে উদ্দিনের সন্তান ওই শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় শিশুটিকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। তবে শিশুটির মুখে আঘাতের চিহ্ন থাকায় তার মৃত্যু নিয়ে এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মধ্যে গভীর সন্দেহের দানা বেঁধেছে।

Advertisement
বিজ্ঞাপন

নিহত শিশুর মা কহিনুর বেগম অভিযোগ করেন, খেলাধুলার সময় একই গ্রামের রাকিব নামের এক ব্যক্তি শিশুটিকে ধাওয়া করেছিল। এরপর তাকে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মুখে গুরুতর আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় ওই শিশুর পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%