পেকুয়ায় নতুন পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

কক্সবাজারের পেকুয়ায় নতুন পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে স্থানীয় সরকার ও প্রশাসনিক কাঠামোয় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে পেকুয়া সফরকালে তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যক্রমের উদ্বোধন করেন। এই উদ্যোগের ফলে উপকূলীয় অঞ্চলের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পাশাপাশি উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়া ও মাতামুহুরী সংলগ্ন পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের লালিত দাবির বাস্তবায়ন ঘটায় অবহেলিত এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রশাসনিক কার্যক্রম স্থানীয় পর্যায়ে চলে আসায় জনদুর্ভোগ লাঘব হবে বলেও আশা করা হচ্ছে।

নতুন প্রশাসনিক ইউনিট দুটি গঠনের ফলে এখন থেকে পেকুয়া ও মাতামুহুরী অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর সরকারি সেবা প্রাপ্তি অনেক বেশি সহজ ও দ্রুত হবে। ভৌত অবকাঠামোগত উন্নয়ন, উন্নত সড়ক ব্যবস্থা, সুয়ারেজ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো নাগরিক সুবিধাগুলো এখন সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এছাড়া দূরবর্তী প্রশাসনিক কেন্দ্রে যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ায় স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চারিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত- প্রধানমন্ত্রী
0%
0%
0%
0%