সুব্রত কুমার বাহাদুরের পিএইচডি ডিগ্রির তথ্য যাচাইয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার বাহাদুরের পিএইচডি ডিগ্রিসংক্রান্ত আবেদন, নথিপত্র এবং চাকরির যাবতীয় তথ্য যাচাই-বাছাইয়ের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গঠিত কমিটিকে সব নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হককে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল কায়েস। এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক মো. মশিউর রহমান সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

তদন্ত কমিটির ওপর অর্পিত দায়িত্বের মধ্যে রয়েছে সুব্রত কুমার বাহাদুরের পিএইচডি ডিগ্রির আবেদন, উচ্চশিক্ষার অনুমতি এবং সংশ্লিষ্ট বেতন-ভাতাদি সংক্রান্ত সব তথ্য যাচাই করা। একইসঙ্গে চাকরিতে যোগদানের সময় তিনি যেসব সনদপত্র ও কাগজপত্র দাখিল করেছিলেন, তার সত্যতাও পরীক্ষা করে দেখবেন কমিটির সদস্যরা। তদন্ত কাজ শেষে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদনটি রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

0%
0%
0%
0%