AdvertisementAdvertisement

সিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক ও কারাদণ্ড

নাটোরের সিংড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ছয়জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে উপজেলার গোডাউনপাড়া ও পেট্রোল বাংলাসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। মাদক সেবন ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—পৌর শহরের শোলাকুড়া এলাকার মনজু, গোডাউনপাড়ার রাবেয়া ও মিলন, সরকারপাড়ার সাগরী খাতুন পুতুল এবং তার ভাই ইয়াছিনসহ আরও একজন। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আসামিদের অপরাধের মাত্রা বিবেচনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের রাষ্ট্রপরিচালনায় তারেক রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের নিয়মিত অভিযানে মাদকের ছোবল থেকে যুবসমাজ রক্ষা পাবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%