AdvertisementAdvertisement

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হলো একই গ্রামের মরহুম মোকলেসুর রহমানের ছেলে রবিউল ইসলামের চার বছর বয়সী কন্যা রুপাইয়া এবং একই ব্যক্তির আরেক ছেলে আউয়াল হোসেনের চার বছর বয়সী কন্যা আসফিয়া। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় শিশু দুটি সবার অগোচরে পুকুরে গোসল করতে নামে।

Advertisement
বিজ্ঞাপন

সাঁতার না জানার কারণে পুকুরের গভীর পানিতে তলিয়ে গিয়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হলে স্থানীয়রা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিবাকর অধিকারী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুদের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%