Advertisement

কেরালার পটভূমিতে নতুন রহস্য নিয়ে ফিরছেন একেন বাবু প্রকাশ্যে মোশন পোস্টার ও ফার্স্ট লুক

পুরুলিয়ার রহস্যভেদ শেষে এবার কেরালা পাড়ি দিচ্ছেন দর্শকদের প্রিয় গোয়েন্দা একেনবাবু। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের হাত ধরে দুর্গাপূজার উৎসবে রূপোলি পর্দায় ধরা দেবে ‘একেন বাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন চমক। সদ্য মুক্তি পেয়েছে এই সিনেমার আকর্ষণীয় মোশন পোস্টার এবং চরিত্রগুলোর ফার্স্ট লুক, যা মুহূর্তেই বিনোদনপ্রেমীদের মধ্যে তুঙ্গে তুলেছে উত্তেজনা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রকাশ্যে আসা মোশন পোস্টারে দেখা মিলেছে কেরালার ঘন অরণ্য আর রহস্যময় এক বিস্ফোরণের। উত্তাল জলরাশির মাঝে কেরালার ঐতিহ্যবাহী নৌকায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন অনির্বাণ চক্রবর্তী, যা ইঙ্গিত দিচ্ছে এক গা ছমছমে রহস্যের।

সিনেমার কাস্টিংয়ে থাকছে একঝাঁক তারকার সমাহার। নাম ভূমিকায় অনির্বাণ চক্রবর্তীর পাশাপাশি দর্শকদের নজর কাড়বেন সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ। নতুন সংযোজন হিসেবে রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত, অর্ণ মুখোপাধ্যায় এবং অম্বরীশ ভট্টাচার্যের উপস্থিতি সিনেমাটিকে আরও সমৃদ্ধ করেছে। প্রকাশ্যে আসা ফার্স্ট লুকে প্রত্যেকেই ধরা দিয়েছেন দক্ষিণ ভারতীয় ধাঁচের এক অনন্য সাজে। বিশেষ করে অর্ণ মুখোপাধ্যায়ের লুক এতটাই ব্যতিক্রমী যে, তাঁকে প্রথম দেখায় চেনা দায়। সব মিলিয়ে চরিত্রগুলোর লুক সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতুহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

মুগ্ধতা ছড়ানো এই মোশন পোস্টারের ক্যাপশনেই মিলেছে আগামীর আভাস। নির্মাতারা ঘোষণা করেছেন, ব্যাগ গুছিয়ে পরিপাটি হয়ে রহস্যের খোঁজে কেরালার পথে পাড়ি জমিয়েছেন একেনবাবু। টানটান থ্রিল আর চিরাচরিত বিনোদনের মিশেলে এই সিনেমা যে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে, তা বলাই বাহুল্য। তবে এবারের পূজার বক্স অফিসে লড়াইটা মোটেও সহজ হবে না। ‘বহুরূপী’, ‘দ্য গোল্ডেন ডাকু’, ‘টেক্কা’ ও ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর মতো হাই ভোল্টেজ সিনেমাগুলোর সঙ্গে পাল্লা দিয়েই নিজের জায়গা করে নিতে হবে বাঙালির প্রিয় একেনবাবুকে। সব মিলিয়ে চলতি বছরের শারদীয় উৎসব যে সিনেমার লড়াইয়ে জমজমাট হতে চলেছে, তা নিশ্চিত।

0%
0%
0%
0%