AdvertisementAdvertisement

বিশ্বকাপের নতুন ফরম্যাট নিয়ে ক্ষোভে ফুঁসছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস আইসিসিকে তুলোধুনো

আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে আকস্মিক পরিবর্তনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ক্রিকেট স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুই ক্রিকেট বোর্ডের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আইসিসির এই সিদ্ধান্ত সহযোগী সদস্য দেশগুলোর উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে এবং বিশ্ব ক্রিকেটের সামগ্রিক প্রসারের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

প্রতিবেদন অনুযায়ী, আইসিসির নেওয়া নতুন এই ফরম্যাটে দলসংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৪ করা হলেও, চূড়ান্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট বোর্ডগুলো। সহযোগী সদস্যদের নিয়ে আইসিসির সাথে দুবার বৈঠক হলেও, পরবর্তী দুই সপ্তাহেরও বেশি সময় পার হওয়ার পরও কোনো লিখিত জবাব বা স্পষ্ট বার্তা পায়নি তারা। একে ‘অসম্মানজনক’ ও ‘হতাশাজনক’ হিসেবে অভিহিত করে দুই বোর্ড জানিয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহযোগী সদস্যদের সাথে পরামর্শ ও পর্যাপ্ত নোটিশ প্রদানের যে প্রক্রিয়া থাকা উচিত ছিল, তা এখানে পুরোপুরি উপেক্ষিত হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

নতুন এই কাঠামোর সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়েছে, যোগ্যতার লড়াই চলাকালীন এমন আকস্মিক পরিবর্তন খেলোয়াড় ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর ওপর আর্থিক ও পরিচালনাগত চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে, যখন খেলাটি নতুন দর্শক ও অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন উদীয়মান দেশগুলোর সুযোগ কমিয়ে দেওয়া সম্পূর্ণ ভুল বার্তা দেয়। এই পরিবর্তন আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আইসিসির নতুন কাঠামো অনুযায়ী, ১৪ দলের এই টুর্নামেন্ট চারটি ধাপে অনুষ্ঠিত হবে, যেখানে গ্রুপ পর্বের আগে একটি রাউন্ড-রবিন ‘সুপার সিরিজ’ যুক্ত করা হয়েছে। দল ১২, ১৩ এবং ১৪ নম্বর স্থান থেকে মাত্র দুটি দল দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পাবে এবং একটি দল দ্রুতই ছিটকে পড়বে। আগামী অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের মাত্র ১৮ মাস আগে এমন বড় পরিবর্তনের ফলে সহযোগী সদস্য দেশগুলো তাদের পরিকল্পনা সাজানোর পর্যাপ্ত সময় পাচ্ছে না।

Advertisement
বিজ্ঞাপন

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস—উভয় দলই ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নিজেদের প্রস্তুত করছে। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সবশেষে যৌথ বিবৃতিতে বোর্ডগুলো জোর দিয়ে বলেছে, ভবিষ্যতের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কার্যকর ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখা জরুরি, যা বৈশ্বিক ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অপরিহার্য।

0%
0%
0%
0%