AdvertisementAdvertisement

তৃতীয় মেডিকেল বোর্ড গঠন ঘিরে মির রাজার মরদেহ উত্তোলন স্থগিত আইনগত জটিলতা ও আইনজীবীর আপত্তি

করাচির বিশিষ্ট ব্যবসায়ী মীর রাজার মৃতদেহ কবর থেকে উত্তোলনের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তৃতীয়বারের মতো একটি মেডিকেল বোর্ড গঠনের পর নতুন করে আইনি জটিলতা ও বিলম্বের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে নিহতের পরিবারের পক্ষ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মীর রাজার হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে কবর থেকে দেহ উত্তোলনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু নতুন মেডিকেল বোর্ড গঠনের সরকারি প্রজ্ঞাপন জারির পর পুরো কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়। নতুন বোর্ডের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থতা এবং আইনি অস্পষ্টতার কারণে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

নিহতের আইনজীবী জিবরান নাসির সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তান সরকার আগের দুটি বোর্ডকে একীভূত করে তৃতীয় এই মেডিকেল বোর্ড গঠন করেছে। তবে এই নতুন বোর্ডকে মেনে নিতে অস্বীকার করেছেন ভুক্তভোগীর পরিবার। মীর রাজার বাবা-মা তদন্ত কর্মকর্তার কাছে ইতিমধ্যে নিজেদের জবানবন্দি প্রদান করেছেন এবং নতুন এই বোর্ডের গ্রহণযোগ্যতা নিয়ে ম্যাজিস্ট্রেটকেও আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন।

তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আইনজীবী জিবরান নাসির অভিযোগ করেন, ঘটনাপ্রবাহের ভিডিও ফুটেজের কেবল নির্বাচিত অংশ জনসমক্ষে আনা হচ্ছে। তিনি আরও দাবি করেন, আদালতে বিষয়টি উত্থাপনের পরেই কেবল বিভিন্ন আলামত রহস্যজনকভাবে প্রকাশ পেতে শুরু করেছে। মীর রাজার বাবা সরাসরি সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে এই তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে জানান আইনজীবী।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%