AdvertisementAdvertisement

সৌদি আরবে ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির

সৌদি আরব সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বৃহস্পতিবার মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারাড়সহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। ওমরাহ পালন শেষে তারা পাকিস্তানের সামগ্রিক সমৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করেন।

এর আগে বৃহস্পতিবার রিয়াদে পৌঁছালে জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউই প্রতিনিধি দলটিকে স্বাগত জানান। সফরের অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

সূত্র মারফত জানা গেছে, দুই নেতা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, চলমান অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি ছাড়াও দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রতিনিধি দলটি এই সফরের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন নতুন খাতে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র উন্মোচনে অত্যন্ত আশাবাদী। মূলত দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পাকিস্তান সরকারের উচ্চপর্যায়ের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%