সৌদি আরবের উদ্দেশে রিয়াদে পৌঁছেছেন শাহবাজ শরিফ, যুবরাজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছালে জেদ্দার গভর্নর প্রিন্স সাউদ বিন আবদুল্লাহ বিন জালাউই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্ভরযোগ্য সূত্রমতে, এই আলোচনায় দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ভূ-রাজনীতি এবং পারস্পরিক সহযোগিতার নানাবিধ দিক নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত করা। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে বিনিয়োগের নতুন ক্ষেত্রগুলো উন্মোচনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পবিত্র ওমরাহ পালন করবেন এবং মদিনায় মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। রিয়াদ ও ইসলামাবাদ দীর্ঘদিন ধরে যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে, এই উচ্চপর্যায়ের সফর সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
