AdvertisementAdvertisement

শরীয়তপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩৬ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

শরীয়তপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সোমবার (৩ আগস্ট) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সিরাজুল হক মোল্লা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহম্মেদ রেজা আল মামুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ৩৩৬টি পরিবারের প্রত্যেককে এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব করতে এবং তাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

সম্পর্কিত- ক্ষতিগ্রস্ত
0%
0%
0%
0%