AdvertisementAdvertisement

রাউজানে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

চট্টগ্রামের রাউজান উপজেলায় কৃষকদের সরকারি সুবিধার আওতায় আনতে পরিচালিত কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম। সোমবার দুপুরে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিবন্ধন প্রক্রিয়ার বর্তমান অগ্রগতি ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করে বলেন, প্রকৃত চাষিরা যেন সরকারি কৃষিসেবা ও প্রণোদনা প্রাপ্তি থেকে বঞ্চিত না হন, সেজন্য প্রতিটি তথ্য অত্যন্ত স্বচ্ছতা ও নির্ভুলভাবে সংগ্রহ করতে হবে।

Advertisement
বিজ্ঞাপন

এই কর্মযজ্ঞে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবিরের পাশাপাশি উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল, সিকু বড়ুয়া, ভুটান বড়ুয়া, তমিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের জাতীয় তথ্যভান্ডার হালনাগাদ করা হচ্ছে, যা ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা কার্যক্রম আরও সুচারুভাবে বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

0%
0%
0%
0%