AdvertisementAdvertisement

আজাদ জম্মু-কাশ্মীর নির্বাচনে এগিয়ে পিএমএল-এন

আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এখন চলছে চূড়ান্ত ফলাফল গণনার কাজ। মুজাফফরাবাদ বিভাগের আটটি নির্বাচনী এলাকা এবং কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রাথমিক ও অনানুষ্ঠানিক ফলাফলে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

দুনিয়া নিউজের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত অধিকাংশ এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভূমিধসের কারণে দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তারা পৌঁছাতে না পারায় এলএ-২৭ আসনের ১৯৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

প্রাথমিক অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, পিএমএল-এন এলএ-৩০ মুজাফফরাবাদ-৪, এলএ-৩৬ জম্মু-৩, এলএ-৩৭ জম্মু-৪ এবং শরণার্থী আসন এলএ-৪১, এলএ-৪২, এলএ-৪৩ ও এলএ-৪৪ আসনে জয়লাভ করেছে। এছাড়া দলটি এলএ-২৫ নীলম ভ্যালি-১, এলএ-৩৪ জম্মু-১, এলএ-৩৫ জম্মু-২, এলএ-৩৮ জম্মু-৫ ও এলএ-৩৯ জম্মু-৬ আসনেও বেশ শক্ত অবস্থানে রয়েছে।

নির্বাচনের দৌড়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অধিকাংশ আসনে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে দলটি এলএ-২৬ নীলম ভ্যালি-২ এবং শরণার্থী আসন এলএ-৪০ কাশ্মীর ভ্যালি-১-এ এগিয়ে থাকার পাশাপাশি এলএ-৪৫ কাশ্মীর ভ্যালি-৬ আসনে জয় নিশ্চিত করেছে।

Advertisement
বিজ্ঞাপন

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে এখনও ভোট গণনা অব্যাহত রয়েছে এবং বর্তমানে প্রকাশিত সব তথ্যই প্রাথমিক ও অনানুষ্ঠানিক। ভোট গণনা পুরোপুরি সম্পন্ন হওয়ার পর পাকিস্তান নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%