AdvertisementAdvertisement

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বহিষ্কার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের সব দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির একটি জরুরি সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম ও নেতাকর্মীদের অবহিত করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় রবিউল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। এর ফলে তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি পদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত হলেন। ৩১ জুলাই থেকে এই সিদ্ধান্তের কার্যকারিতা শুরু হয়েছে বলে সভায় জানানো হয়।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের সদস্যদের রবিউল ইসলামের সঙ্গে সাংগঠনিক সব ধরনের যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে তাঁর কোনো কর্মকাণ্ডের দায়ভার দল গ্রহণ করবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

0%
0%
0%
0%