AdvertisementAdvertisement

সন্ত্রাস নির্মূলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করলেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেইল আফ্রিদি

খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদ নির্মূল ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। বৃহস্পতিবার পেশোয়ারে মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এ দৃঢ় সংকল্পের কথা জানান।

মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেন, খাইবার পাখতুনখোয়ায় টেকসই শান্তি নিশ্চিত করতে একটি সমন্বিত ও কার্যকর কৌশল বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় তিনি সন্ত্রাসবাদ দমনে খাইবার পাখতুনখোয়া পুলিশ বাহিনী এবং কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

Advertisement
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুষ্কৃতকারীদের কাপুরুষোচিত কর্মকাণ্ড খাইবার পাখতুনখোয়া পুলিশের মনোবল ভাঙতে পারবে না। পুলিশের আত্মত্যাগ চিরস্মরণীয় এবং সন্ত্রাসবাদ বিরোধী এই লড়াইয়ে সরকারিভাবে পুলিশ বাহিনীর পাশে থাকার বিষয়ে তিনি পুনরায় আশ্বস্ত করেন।

সোহাইল আফ্রিদি আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান অর্থবছরটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের জন্য শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির বছরে পরিণত হবে। তিনি বলেন, তাদের মনোবল অটুট রয়েছে এবং সন্ত্রাস নির্মূলে লড়াই চালিয়ে যেতে তারা বদ্ধপরিকর।

Advertisement
বিজ্ঞাপন

উক্ত সভায় প্রাদেশিক তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়ক বিশেষ সহকারী, প্রধান সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রদেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে অবহিত করলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%