একুশে পদক-২০২৬: আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পেলেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা

দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ঘোশ্যানা করা হলো একুশে পদক-২০২৬-এর চূড়ান্ত তালিকা। এ বছর কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা-সহ মোট ১০ জন এই সম্মাননা পাচ্ছেন, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে দেশের গর্ব হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

একুশে পদকের জন্য মনোনীত ১০ জন হলেন:

  1. চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা
  2. অধ্যাপক আবদুস সাত্তার
  3. গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু
  4. মেরিনা তাবাশ্যুম
  5. ইসলাম উদ্দিন পালাকার
  6. সাংবাদিক শফিক রেহমান
  7. অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
  8. তেজশ হালদার যশ
  9. অর্থী আহমেদ
  10. ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ

এই পদক দেওয়া হয় তাদের স্বতন্ত্র অবদানের স্বীকৃতিস্বরূপ, যারা শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে দেশকে গর্বিত করেছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%