AdvertisementAdvertisement

কক্সবাজারে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ব্রত নিয়ে গৃহীত এই মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজারের মালুমঘাটে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা সম্মিলিতভাবে ১১ প্রজাতির গাছের চারা রোপণ করে দেশবাসীকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন।

Advertisement
বিজ্ঞাপন

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি দেশজুড়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের এই উদ্যোগ মূলত সেই নির্বাচনী অঙ্গীকারের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী পাঁচ বছরে এই বৃহৎ কর্মসূচিটি দেশব্যাপী সম্পন্ন করা হবে। পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব প্রশমনে এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%