কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বানিয়াগ্রামে পুকুরের পানিতে ডুবে রুহান নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে খালার বাড়িতে বেড়াতে এসে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুটি উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামের মো. শাহজাহানের সন্তান।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়ির আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাড়ির লোকজনের অগোচরে খেলতে খেলতে কোনো এক সময় সে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খুঁজতে শুরু করেন।

পরবর্তীতে পুকুর থেকে রুহানকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0%
0%
0%
0%