কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নেয়ামতপুর গ্রামের মৃত মতি সরকারের স্ত্রীর দাফনের প্রস্তুতির অংশ হিসেবে কবরস্থানে খননকাজ চলছিল। কবর ঢাকার জন্য ব্যবহৃত একটি স্টিলের শিল্ড সরানোর সময় অসাবধানতাবশত তা ওপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আতিক আকরাম জানান, একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই এবং অন্যজনকে হাসপাতালে আনার আগেই তিনি প্রাণ হারিয়েছেন। এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0%
0%
0%
0%