AdvertisementAdvertisement

২০২৬ বিশ্বকাপ ভিসা জটিলতায় ইরান ফুটবল দলের স্নায়ুচাপ তুঙ্গে মেক্সিকো যাত্রার অপেক্ষায় পার্সিয়ানরা

২০২৬ সালের আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে খেলোয়াড়দের ভিসা জটিলতা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, ফিফার নির্দেশনা অনুযায়ী তারা তাদের খেলোয়াড়দের পাসপোর্ট তুরস্কের মার্কিন দূতাবাসে জমা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে এই ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়া নিয়ে দেশটিতে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফিফার পরামর্শ অনুযায়ী তুরস্কের আঙ্কারা থেকে এই ভিসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মেহদি তাজ জানান, ইরান তাদের দলের সদস্যদের জন্য ভিসা পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, যদি মার্কিন কর্তৃপক্ষ খেলোয়াড় বা টেকনিক্যাল স্টাফদের ভিসা প্রদানে কোনো গড়িমসি করে, তবে ইরান তাদের পরবর্তী পদক্ষেপ পুনর্মূল্যায়ন করতে বাধ্য হবে। যদিও শেষ পর্যন্ত সব ভিসা পাওয়া যাবে বলেই তার ধারণা।

Advertisement
বিজ্ঞাপন

টুর্নামেন্টের সূচি অনুযায়ী ইরানের সব ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে। দলটির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে ক্যাম্প করার কথা থাকলেও নিরাপত্তার খাতিরে তা সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাতে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার তুরস্ক থেকে স্পেন হয়ে দলটির মেক্সিকোতে পৌঁছানোর কথা রয়েছে। তিজুয়ানা থেকেই তাদের খেলোয়াড়রা বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন।

Advertisement
বিজ্ঞাপন

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান লড়বে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে তারা মুখোমুখি হবে বেলজিয়ামের এবং ২৭ জুন সিয়াটলে তাদের প্রতিপক্ষ মিশর। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গত বৃহস্পতিবার মালিকে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গে রেখেছে ইরান। এখন সবার নজর এখন ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে খেলোয়াড়রা ঠিকমতো মাঠে নামতে পারে কি না, তার ওপর।

0%
0%
0%
0%