AdvertisementAdvertisement

সরকারি খাস জমি উদ্ধারে ডিসিদের প্রতি ভূমিমন্ত্রীর নির্দেশ

সারাদেশে বেদখল হওয়া সরকারি খাস জমি দ্রুত উদ্ধারে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে ভূমিসেবা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে সাব-রেজিস্ট্রি অফিসকে পুনরায় ভূমি মন্ত্রণালয়ের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ মে) রাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ -এর তৃতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন। 

Advertisement
বিজ্ঞাপন

গত ১৭ বছরের ‘ফ্যাসিস্ট’ আমলের কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ‘অতীতে সরকারি সম্পত্তি ও খাস জমি ব্যাপক হারে বেহাত হয়েছে। আমরা সেসব জমি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছি।’

ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে মন্ত্রী বলেন, ‘অতীতে সাব-রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনেই ছিল। আমরা পুনরায় আইন, ভূমি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একই ছাতার নিচে বা সমন্বিত ব্যবস্থায় আনার চেষ্টা করছি। এটি সম্ভব হলে জনভোগান্তি অনেকাংশেই কমে আসবে।’

Advertisement
বিজ্ঞাপন

অধিবেশনে উপস্থিত ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘ভূমি মন্ত্রণালয় এখন প্রায় শতভাগ অটোমেটেড। প্রান্তিক পর্যায় পর্যন্ত সব লেনদেন এখন ক্যাশলেস বা নগদ লেনদেনবিহীন করা হয়েছে।’

0%
0%
0%
0%