AdvertisementAdvertisement

বিশ্বকাপ ২০২৬: সৌদি আরব বরখাস্ত করল কোচ এরভে রেনার্ড

সৌদি আরবের কোচ হিসেবে বরখাস্ত হয়েছেন ফরাসি কোচ হার্ভে রেনার্ড। আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে মাত্র দুই মাস বাকি থাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেনার্ড দ্বিতীয়বারের মতো সৌদি আরবের দায়িত্ব নিয়েছিলেন ২০২৪ সালের শেষদিকে, যদিও চার বছর আগে কাতার বিশ্বকাপে তিনি দলটির কোচ ছিলেন।

শুক্রবার ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে রেনার্ড বলেন, “এটাই ফুটবল… সৌদি আরব সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে দুবার আমার অধীনে। এবং শুধুমাত্র আমিই একমাত্র কোচ যে ২০২২ সালে বাছাইপর্ব এবং বিশ্বকাপ উভয় সময়ে দলটিকে নেতৃত্ব দিয়েছি। অন্তত গর্বের এই অনুভূতি থাকবে।”

Advertisement
বিজ্ঞাপন

জাম্বিয়া ও আইভরি কোস্টের হয়ে দুবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জেতা রেনার্ড ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সৌদি আরবের দায়িত্বে ছিলেন। এরপর ইতালির কোচ রবার্তো মানচিনি তার স্থলাভিষিক্ত হন। ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ফ্রান্স মহিলা দলের কোচের দায়িত্ব পালন করেন এবং ২০২৩ মহিলা বিশ্বকাপ ও ২০২৪ প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছান।

মরক্কোর প্রাক্তন কোচ রেনার্ডকে মানচিনির স্থলাভিষিক্ত হিসেবে সৌদি আরবে ফিরিয়ে আনা হয়েছিল। মানচিনি ১৪ মাসের হতাশাজনক অধ্যায়ের পর দায়িত্ব ছাড়েন।

Advertisement
বিজ্ঞাপন

সূত্র বলছে, গ্রীসের প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় জর্জোস ডনিস রেনার্ডের স্থলাভিষিক্ত হতে পারেন। আলোচনা চলছে বলে জানা গেছে।

২০২৬ বিশ্বকাপে সৌদি আরব ‘এইচ’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে এবং অভিষেক হওয়া কেপ ভার্দে। তাদের সবকটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মাঠে অনুষ্ঠিত হবে। দলটি এর আগে ছয়বার বিশ্বকাপে অংশ নিয়েছে, ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ ১৬-তে পৌঁছানো তাদের সেরা সাফল্য। ২০২২ বিশ্বকাপে দলটির গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও তারা শক্তিশালী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে সারা বিশ্বে শিরোনাম হয়েছিল।

উল্লেখ্য, ২০৩৪ ফিফা বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%