AdvertisementAdvertisement

অর্থনৈতিক ও বাণিজ্য সম্প্রসারণে পাকিস্তান-বেলারুশ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ

ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তান-বেলারুশ যৌথ মন্ত্রী পর্যায়ের কমিশনের নবম অধিবেশনে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়েছে। বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে কৃষি, শিল্প, জ্বালানি, প্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে উভয় দেশ।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানিয়েছেন, দুই দেশের সরকার কৃষি, শিল্প, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্য এবং ওষুধ শিল্পের মতো বৈচিত্র্যময় খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Advertisement
বিজ্ঞাপন

উক্ত অধিবেশনে স্বাক্ষরিত প্রটোকলটি দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতার একটি পূর্ণাঙ্গ রূপরেখা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা, কারিগরি দক্ষতা উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির প্রসার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে পাকিস্তান ও বেলারুশ যৌথভাবে কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%