AdvertisementAdvertisement

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চাইল পাকিস্তান

অধিকৃত পশ্চিম তীরে ক্রমাগত অবনতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। ফিলিস্তিনি জনগণের জানমাল রক্ষায় এবং চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে দেশটি।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার বিশ্বসংস্থার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই আহ্বান জানান। তিনি বলেন, পশ্চিম তীরের পরিস্থিতি অত্যন্ত দ্রুতগতিতে ভয়াবহ আকার ধারণ করছে, যা বিশ্ব সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়।

Advertisement
বিজ্ঞাপন

পাকিস্তানের এই প্রতিনিধি স্পষ্টভাবে অভিযোগ করেন যে, ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ড মূলত ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারিত্বকে স্থায়ী করার একটি অপচেষ্টা। তিনি আরও বলেন, ইসরায়েলি বসতি স্থাপনের সম্প্রসারণ এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা ফিলিস্তিনিদের ভূমিকে খণ্ডিত করার একটি সুপরিকল্পিত নীলনকশা।

বসতি স্থাপনকারীদের সহিংসতা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে আসিম ইফতিখার অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। এ ছাড়া আল-আকসা মসজিদে ইসরায়েলি উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেন।

Advertisement
বিজ্ঞাপন

পরিশেষে পাকিস্তানের এই প্রতিনিধি নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সুপারিশমালাসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবে এবং শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক মহলকে তাদের দায়িত্ব পালনের বার্তাও দিয়েছে পাকিস্তান।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%