AdvertisementAdvertisement

সিন্ধুর সব সরকারি বিদ্যালয়ে নতুন সময়সূচি কার্যকর

পাকিস্তানের সিন্ধু প্রদেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন সময়সূচি কার্যকর করার ঘোষণা দিয়েছে সিন্ধু স্কুল শিক্ষা বিভাগ। গত ৬ আগস্ট থেকে এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করার জন্য সব সরকারি বিদ্যালয়কে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন সময়সূচি বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, একক শিফটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৬ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্লাস চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে শুক্রবারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্লাস সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

Advertisement
বিজ্ঞাপন

ডাবল শিফটের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ডাবল শিফটভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রথম শিফট ৬ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। একই শিফট ১ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে।

সিন্ধু প্রদেশের শিক্ষা বিভাগ একক শিফটের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বিদ্যালয়ের জন্য সংশোধিত সময়সূচি নির্ধারণ করে দিয়েছে। স্থানীয় শিক্ষা কর্মকর্তা এবং স্কুলপ্রধানদের এই নতুন নিয়ম অবিলম্বে বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রদেশের সকল স্তরের সরকারি বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমের শৃঙ্খলা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে পাকিস্তানর সিন্ধু স্কুল শিক্ষা বিভাগ।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%