AdvertisementAdvertisement

আজাদ কাশ্মীরের নির্বাচনে পিএমএল-এনের সাফল্যে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ফলাফলে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রার্থীদের জয়জয়কারে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। নির্বাচনের এই ফলাফলকে জনগণের আস্থার প্রতিফলন হিসেবে আখ্যা দিয়ে তিনি দলীয় সভাপতি মুহাম্মদ নওয়াজ শরিফ এবং জয়ী সব প্রার্থীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সাফল্যের জন্য দলীয় নেতাকর্মীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাকে কৃতিত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জোর দিয়ে বলেছেন যে, নওয়াজ শরিফের বলিষ্ঠ নেতৃত্বে পিএমএল-এন আজাদ জম্মু ও কাশ্মীরে যে কার্যকর নির্বাচনী প্রচারণা চালিয়েছে, তা স্থানীয় জনগণের মন জয় করতে সক্ষম হয়েছে। দলটির উন্নয়নমূলক নীতি এবং জনকল্যাণমুখী কর্মসূচির প্রতি ভোটারদের এই অবিচল আস্থা ও সমর্থনই চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Advertisement
বিজ্ঞাপন

আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণের সার্বিক উন্নয়ন এবং সমৃদ্ধি নিশ্চিতে পিএমএল-এন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি অঙ্গীকার করেছেন যে, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে পাকিস্তানর সরকার সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

নির্বাচনী প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের সরব অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে, রাজনৈতিক দলগুলোর এই সক্রিয় অংশগ্রহণ কাশ্মীরের গণতান্ত্রিক ধারাকে আরও সুসংহত ও শক্তিশালী করবে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%