AdvertisementAdvertisement

পাকিস্তানের সংকট নিরসনে নতুন নির্বাচনের দাবি আসাদ কায়সারের

পাকিস্তানের বিদ্যমান গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার। রবিবার পেশোয়ারে এক বিবৃতিতে তিনি বর্তমান ক্ষমতাসীন সরকারকে ‘ফর্ম ৪৭’-এর ফসল হিসেবে অভিহিত করে বলেন, দেশের চলমান সংকট উত্তরণে নতুন নির্বাচনের কোনো বিকল্প নেই।

আসাদ কায়সার অভিযোগ করেন যে, বর্তমান সরকার ও সংসদ জনগণের প্রকৃত ম্যান্ডেট ধারণ করে না। তার দাবি, সরকারপক্ষের মিত্ররাও এখন বর্তমান পাকিস্তান সরকারকে ‘ফর্ম ৪৭’ সরকার হিসেবে আখ্যায়িত করছে, যা তাদের নৈতিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে। জনগণের প্রতিনিধিত্ব না থাকায় এই সরকারের আইন প্রণয়নের কোনো নৈতিক অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।

Advertisement
বিজ্ঞাপন

তৎক্ষণাৎ এই সরকারকে বিলুপ্ত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে পিটিআই নেতা বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে অবিলম্বে ভেঙে দিয়ে আইনের আওতায় আনা জরুরি। একইসঙ্গে সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শের ভিত্তিতে একটি নতুন ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, পাকিস্তানের সাংবিধানিক ও অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার একমাত্র পথ হলো স্বচ্ছ নির্বাচন, যার মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে। পরবর্তী নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংসদই সংবিধান, আইন ও রাষ্ট্রীয় কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%