করাচিতে মিনিট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

পাকিস্তানের করাচির জামালি ব্রিজের সন্নিকটে গতকাল রবিবার দ্রুতগতির একটি মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। অত্যন্ত বেপরোয়া গতিতে যানবাহন চালানোর ফলে চালক নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পথচারী ও আরোহীরা।

বিজ্ঞাপন

উদ্ধারকারী সংস্থা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনি ট্রাকটি প্রচণ্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ঘাতক ট্রাকচালক শাহবাজকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, চালকের চরম অবহেলা ও বেপরোয়া গতিই এই প্রাণহানির প্রধান কারণ। আটককৃত চালককে জিজ্ঞাসাবাদসহ ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে জোর তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%