AdvertisementAdvertisement

পাঞ্জাবের সব উপজেলায় বৈদ্যুতিক বাস সেবা সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস পরিষেবার ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে পুরো প্রদেশের প্রতিটি প্রান্তে এই সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে প্রাদেশিক সরকার। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি জানিয়েছেন, প্রদেশটির ১৪৭টি উপজেলাতেই পর্যায়ক্রমে এই অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু করা হবে।

এক বিবৃতিতে আজমা বুখারি উল্লেখ করেন, পাঞ্জাবের বিভিন্ন শহরের সাধারণ মানুষ ইলেকট্রিক বাস সেবা চালুর জন্য মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের কাছে জোরালো দাবি জানিয়েছেন। জনগণের এই ক্রমবর্ধমান চাহিদাকে প্রাধান্য দিয়ে সরকার প্রদেশটির প্রতিটি উপজেলায় এই পরিবহন সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। বর্তমানে পাঞ্জাবজুড়ে ১,১০০টি ইলেকট্রিক বাস নিয়মিত চলাচল করছে, যা প্রতিদিন লাখ লাখ যাত্রীকে সাশ্রয়ী ও আরামদায়ক যাতায়াত সেবা প্রদান করছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী আরও জানান, পরিবেশবান্ধব বাস প্রকল্পের পাশাপাশি গ্রিন ট্রাক্টর ও ইলেকট্রিক বাইক বিতরণের কার্যক্রমও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। পাকিস্তানর পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কৃষক ও তরুণ প্রজন্মের কল্যাণ সাধনই মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের উন্নয়ন কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

তরুণদের জন্য নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডই সাধারণ মানুষের মাঝে সরকারের জনপ্রিয়তা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে বলে দাবি করেন আজমা বুখারি। তার ভাষ্যমতে, কর্মদক্ষতা, সুশাসন এবং মেধাভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে পাকিস্তানর অন্য কোনো প্রদেশ পাঞ্জাবের সমকক্ষ হতে পারেনি।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%