AdvertisementAdvertisement

বেলারুশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে আসিফ আলী জারদারির অভিনন্দন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার

বেলারুশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং বেলারুশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি এই বিশেষ দিনে বেলারুশের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর বার্তায় উল্লেখ করেন, নাৎসি দখলদারিত্ব থেকে মিনস্কের মুক্তির এই ঐতিহাসিক দিনটি বেলারুশের জনগণের অদম্য সাহস, ধৈর্য এবং সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পের এক অনন্য প্রতীক। তিনি আরও বলেন, এই দিনটি বেলারুশের শান্তি, স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের পথে এগিয়ে চলার দীর্ঘ ও গৌরবময় যাত্রাকে স্মরণ করিয়ে দেয়।

Advertisement
বিজ্ঞাপন

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে পাকিস্তানর প্রেসিডেন্ট বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, পারস্পরিক স্বার্থ রক্ষায় এবং অভিন্ন অগ্রগতির লক্ষ্যে বেলারুশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%