AdvertisementAdvertisement

হায়দরাবাদে অবৈধভাবে বসবাসকারী ১৪ আফগান নাগরিক আটক

পাকিস্তানের হায়দারাবাদে অবৈধভাবে বসবাসরত ১৪ জন আফগান নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। বুধবার শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী নথিপত্র যাচাইয়ের জন্য তাদের একটি নির্ধারিত পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরিচয় ও তাদের কাছে থাকা নথিপত্র যথাযথ কি না, তা বর্তমানে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আটককৃত ব্যক্তিরা ওই পর্যবেক্ষণ কেন্দ্রেই অবস্থান করবেন।

Advertisement
বিজ্ঞাপন

মুখপাত্র আরও জানিয়েছেন, যারা বৈধ নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তান সরকার অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত করার প্রক্রিয়াকে আরও জোরদার করেছে এবং এই বিশেষ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%