বিদেশে চিকিৎসার আবেদন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

ছবি সংগ্রহকৃত
চোখের চিকিৎসার প্রয়োজনে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের আবেদনের প্রেক্ষিতে মামলাটির দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন তিনি। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সেই আবেদন নাকচ করে দিয়েছেন।
আইনি জটিলতার কারণে বিদেশযাত্রার ওপর বিধিনিষেধ থাকায় আদালতের শরণাপন্ন হয়েছিলেন অভিষেক। জরুরি ভিত্তিতে মামলার শুনানি সম্পন্ন করার যে আরজি তিনি পেশ করেছিলেন, তা গৃহীত হয়নি। ফলে আপাতত নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনেই এই মামলার কার্যক্রম এগিয়ে চলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
0%
0%
0%
0%
