Advertisement

প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আর্সেনাল বনাম কভেন্ট্রি লড়াই দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে গানারদের বড় পরীক্ষা

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে শুক্রবার রাত ৮টায় মাঠে নামছে আর্সেনাল। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গানারদের প্রতিপক্ষ সদ্য চ্যাম্পিয়নশিপ জিতে আসা কোভেন্ট্রি সিটি। তবে মৌসুমের প্রথম এই ম্যাচে আর্সেনাল শিবিরে কিছুটা অস্বস্তি রয়েছে ডেক্লান রাইস ও বুকায়ো সাকার ম্যাচ ফিটনেস নিয়ে। প্রতিবেদন অনুযায়ী, আর্সেনাল কোচ মিকেল আরতেতা রাইসকে বিশ্রামে রেখে পুরোপুরি ফিট হওয়ার সুযোগ দিতে পারেন, যেখানে সাকা একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। ইনজুরির কারণে উইলিয়াম সালিবা ও জুরিয়েন টিম্বার এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। অন্যদিকে কোভেন্ট্রি শিবির থেকেও দুঃসংবাদ রয়েছে হাজি রাইট ও লুক উলফেনডেনকে নিয়ে, তারা ইনজুরির কারণে দলের বাইরে থাকছেন। পাশাপাশি জ্যাক রুডোনি ও ফ্রাঙ্ক ওনিয়েকার ফিটনেস নিয়ে শেষ মুহূর্তের পরীক্ষা চালানো হবে।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে শিরোপা জিতেছিল আর্সেনাল। পেপ গার্দিওলার সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শেষ করলেও, মৌসুমের শেষ দিকে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল গানাররা। রক্ষণে ২৭ গোল খেয়ে লিগের সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগ নিশ্চিত করেছিল তারা। আক্রমণভাগে ৭১ গোল করা আর্সেনাল এবার মিডফিল্ড শক্তিশালী করতে নিউক্যাসল থেকে দলে ভিড়িয়েছে ব্রুনো গুইমারেসকে। সম্প্রতি এফএ কমিউনিটি শিল্ডে এনজো মারেসকার ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ফর্মে থাকার বার্তা দিয়েছে আর্সেনাল। সেই ম্যাচে রিকার্ডো ক্যালাফিওরি, কাই হার্ভাটজ ও মার্টিন ওডেগার্ড গোল করে দলের আধিপত্য প্রমাণ করেছেন।

বিজ্ঞাপন

বিপরীতে চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্টের বিশাল ব্যবধানে শিরোপা জয়ী ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কোভেন্ট্রি সিটি দীর্ঘ সময় পর প্রিমিয়ার লিগে ফিরেছে। গত মৌসুমে তারা ৯৭ গোল করে দ্বিতীয় বিভাগে আধিপত্য দেখিয়েছে। তাদের স্ট্রাইকার এলিস সিমস গত মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৪-০ ব্যবধানে জয় উপহার দিয়েছিলেন। প্রাক-মৌসুমে মোনাকো ও এস্পানিওলের বিপক্ষে জয় পাওয়া কোভেন্ট্রি কি কিছুটা উজ্জীবিত হলেও, অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী আর্সেনালের জয়ের সম্ভাবনা ৮০ শতাংশ, যেখানে কোভেন্ট্রির সম্ভাবনা মাত্র ৭ শতাংশ।

বিজ্ঞাপন

পরিসংখ্যান বলছে, এমিরেটস স্টেডিয়ামে কখনোই জয়ের দেখা পায়নি কোভেন্ট্রি। সর্বশেষ ১৯৯৩ সালে হাইবারিতে আর্সেনালকে হারিয়েছিল তারা, যেখানে মিচেল কুইন হ্যাটট্রিক করেছিলেন। সেই থেকে আর্সেনালের মাঠে গত ১০ বারের দেখায় কোভেন্ট্রি ৮ বার হেরেছে এবং ২৩ গোল হজম করেছে। দুই দলের মধ্যকার সব মিলিয়ে ৭৭ বারের দেখায় আর্সেনাল ৪৩টিতে জয়ী হয়েছে, বিপরীতে কোভেন্ট্রির জয় মাত্র ১৪ ম্যাচে। দীর্ঘ ১২ বছরের ব্যবধান ঘুচিয়ে এই দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৪ সালের এফএ কাপে, যেখানে আর্সেনাল ৪-০ ব্যবধানে বড় জয় পেয়েছিল। এখন দেখার বিষয়, নতুন মৌসুমের শুরুতে কোভেন্ট্রি কোনো অঘটনের জন্ম দিতে পারে কি না।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%