Advertisement

মালাগায় ফুলহ্যামের নাটকীয় প্রস্থান মাঠ ছাড়লেন কোচ ও খেলোয়াড়রা

মালাগায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি শেষ পর্যন্ত চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হলো, যেখানে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম পেনাল্টি শুটআউটের আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যায়। ম্যাচের নির্ধারিত সময়ে ফলাফল ২-২ সমতায় থাকায় বিতর্ক নতুন মোড় নেয়। খেলার ৯০তম মিনিটে মালাগা সমতাসূচক গোলটি করলে ম্যাচ ড্রয়ের দিকে গড়ায়। এরপরই দুই দলের মধ্যে শুটআউট নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়।

প্রতিবেদন অনুযায়ী, মালাগা কর্তৃপক্ষের দাবি ছিল যে নির্ধারিত নিয়ম অনুসারেই পেনাল্টি শুটআউট হওয়ার কথা ছিল। তবে ফুলহাম দৃঢ়ভাবে জানায় যে, ম্যাচের আগেই উভয় দল সম্মত হয়েছিল যে ড্র হলে কোনো পেনাল্টি শুটআউট অনুষ্ঠিত হবে না। চুক্তি অনুযায়ী শুটআউটের কোনো সংস্থান না থাকায় ইংলিশ ক্লাবটি মাঠ ত্যাগ করে। পরবর্তীতে মালাগা খালি পোস্টে পেনাল্টি মেরে নিজেদের ‘কোস্টা দেল সোল’ ট্রফি জয়ের দাবি করে।

বিজ্ঞাপন

এই বিতর্কের মাঝে রেফারিদের সিদ্ধান্তের কড়া সমালোচনা করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফুলহামের কোচ আলভারো আরবেলোয়াকে। মাঠের এই চিত্র অনেকটা জানুয়ারি মাসে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল ম্যাচের স্মৃতি মনে করিয়ে দেয়, যেখানে মরক্কোর পেনাল্টি প্রাপ্তির প্রতিবাদে সেনেগাল মাঠ ছেড়েছিল। যদিও সেই ম্যাচে পরবর্তীতে খেলা পুনরায় শুরু হয়েছিল এবং সেনেগাল শুটআউটে শিরোপা জিতলেও পরবর্তীতে আফ্রিকান ফুটবল কনফেডারেশন আপিলের ভিত্তিতে তাদের শিরোপা প্রত্যাহার করে নেয়। সেনেগাল বর্তমানে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে মামলা লড়ছে।

বিজ্ঞাপন

ফুলহাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিশ্চিত করেছে যে, ম্যাচের আগে উভয় পক্ষই পেনাল্টি শুটআউট না হওয়ার ব্যাপারে একমত হয়েছিল। অন্যদিকে, মালাগা কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনড় থেকে দাবি করেছে যে, চুক্তিপত্রে শুটআউটের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। দুই ক্লাবের এমন বিপরীতমুখী অবস্থানে স্পেনের দক্ষিণাঞ্চলে অনুষ্ঠিত ম্যাচটি এখন ফুটবল মহলে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%